শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁয় রাস্তার পাশে থেকে এক সুইপারের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ, নওগাঁ :
নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা বাজারের ৫শ গজ পশ্চিমে ব্রীজের ধারে পরে থাকা অবস্থায় হাবারু ভূইমালী (৬৫) নামের এক সুইপারের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করছেন। নিহত হাবারু ভূইমালী পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার মহিষবাথান (স্কুলপাড়া) গ্রামের মৃত রাজমোহনের ছেলে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ব্রীজের পার্শ্বে হাল্কা কাদায় এক বৃদ্ধকে পরে থাকতে দেখে স্থানীয় ও পথচারীরা। তাৎক্ষণিক ভাবে তারা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করার ও লাশটি উদ্ধার প্রক্রিয়া চালিয়ে যান। সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, আজ সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসেছি। গতকাল রাতে সে তার ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাতে সে কিভাবে মারা যায় তা জানা যায়নি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com