বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় র‍্যাবের অভিযানে পাঁচজন ভূয়া ডাক্তার আটক

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ:
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে পাঁচজন ভূয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মেডিকেল সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নজিপুর পৌর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ২০ ডিসেম্বর,মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫ জয়পুরহাটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া ভূয়া ডাক্তাররা হলেন- পত্নীতলা উপজেলার পুইয়্যা গ্রামের রাজকুমার চৌধুরীর ছেলে চপল চৌধুরী (২৬), চকশিবরাম গ্রামের ভারুভূষণ সরকারের ছেলে গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবুল কাশেম মিঠু (৩৯), বালুখা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মোশারফ হোসেন রাজু (৩২) এবং শাজিপুর পুরাতন বাজার এলাকার শাহিনুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সোহান (২৯)। জয়পুরহাট র‌্যাব-৫ জানায়, গতকাল জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইটি জাল অটো সিন, বিভিন্ন সিন ১৫০টি, ছয়টি প্রেসক্রিপসন প্যাড, পাঁচটি সার্জিকেল টুলবক্স, ছয়টি রক্তচাপ মেশিন, চারটি সার্জিকেল কাচি, ছয়টি স্টেথোস্কোপ এবং একটি চোখের দৃষ্টি মাপা যন্ত্রসহ চিকিৎসা কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এসময় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ারা নিজেদের ফার্মেসির দোকানে চেম্বার বসিয়ে কোনো ধরণের ডিগ্রি ছাড়াই রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এদের কেউ শরীরের ভাঙ্গা হাড়ের সার্জিক্যাল প্লাস্টার আবার কেউ মা ও শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com