শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৪ বস্তা চাল জব্দ

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ :
নওগাঁ জেলার আত্রাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ত্রিশ টাকা কেজি ওজনের ৪৪ বস্তা চাল আটক করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেলে উপজেলার মদনডাঙ্গা গ্রামের জফের প্রামানিকের ছেলে নয়ন প্রামানিকের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার কালিকাপুর ইউনিয়নে ১০ টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দেওয়া হয়। চালগুলো ক্রয়-বিক্রয় দণ্ডনীয় হওয়া সত্ত্বেও সুফল ভোগীদের কাছ থেকে মদন ডাঙ্গা গ্রামের লায়েব উল্লার ছেলে জাফের ৪৪ বস্তা চাল ক্রয় করে নয়নের বাড়িতে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনওর নির্দেশে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক নাদিমের সহায়তায় পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন চালের বস্তা জব্দ করেন।পরে আত্রাই থানা পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com