সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

নওগাঁর বদলগাছীর গোবরচাঁপায় এক নারীর মাথার খুলি উদ্ধার

Reading Time: 2 minutes

নুরুজ্জামান লিটন নওগাঁ :
জেলার বদলগাছী উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর মাথার খুলি উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার গোবরচাঁপা হাটের সেতুর পাশে একটি কলাবাগান থেকে মাথার খুলিটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে গত শনিবার (৩০শে অক্টোবর) বদলগাছীর গোবরচাঁপার জগৎনগর গ্রামের পাশে চকগোপিনাথ মৌজার সড়কের পাশের ধানক্ষেত থেকে বস্তাবন্দী অবস্থায় একটি পা উদ্ধার করা হয়েছিল। পরে গত মঙ্গলবার জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌর শহরের তুলসীগঙ্গা নদীর শ্মশানঘাটি এলাকায় বস্তাবন্দী অবস্থায় মাথা ও হাত-পাবিহীন অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়। মাথার খুলি ও পা আক্কেলপুরে মাথা, হাত-পা বিহীন উদ্ধার হওয়া লাশের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে এক ব্যক্তি গোবরচাঁপা হাটের সেতুর পাশে ফসলি জমির ক্ষেতে কাজ করতে যান। তিনি পাশের জহুরুলের কলাবাগানে একটি বস্তার পাশে মাথার খুলি ও লম্বা চুল এবং চুল আটকানোর ক্লিপ পড়ে থাকতে দেখেন। তিনি সেখান থেকে ফিরে এলাকার লোকজনকে ঘটনাটি জানান। এরপর তাঁরা ঘটনাটি বদলগাছী থানায় জানান। বেলা ২টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিটি উদ্ধার করে। খবর পেয়ে আক্কেলপুর থানা–পুলিশও ঘটনাস্থলে আসে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, গোবরচাঁপা হাটের সেতুর পাশে একটি কলাবাগানে অজ্ঞাতনামা নারীর মাথার খুলি পাওয়া গেছে। এর আগে বস্তাবন্দী একটি পা উদ্ধার করা হয়। আক্কেলপুর থানা–পুলিশ মাথা ও হাত-পা বিহীন এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এই মাথার খুলি-পা আক্কেলপুরে উদ্ধার হওয়া ওই নারীর লাশের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাথার খুলির ডিএনএ টেস্ট করা হবে।
দুর্বৃত্তরা ওই নারীকে পরিকল্পতভাবে হত্যা করে লাশের শরীরের বিভিন্ন অংশ কেটে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে দিয়েছে। যেন লাশটি কেউ চিহ্নিত করতে না পারে, সেই জন্য দুর্বৃত্তরা এই কাজ করছে।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু নেওয়াজ বলেন, ‘বদলগাছীতে এক নারীর মাথার খুলি পাওয়ার খবরে ঘটনাস্থলে গিয়েছিলাম। মাথার খুলিটি আমাদের থানা এলাকায় উদ্ধার হওয়া মাথা ও হাত-পা বিহীন লাশের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বদলগাছী থানা পুলিশ উদ্ধার মাথার খুলির ডিএনএ টেস্ট করাবে। এরপর বিষয়টি পরিষ্কার হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com