শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁর বদলগাছীর পাহাড়পুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর,বুধবার দুপুরের পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম হাসিবুল আলম জিহান (২৪)। সে বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরের পাঁচঘরিয়া গ্রামের আলম মোহরীর একমাত্র ছেলে ও ঢাকা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনা সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার (০৪ নভেম্বর) আনুমানিক বিকাল ৪ টার সময় ভান্ডারপুর হাটে ছাগল কিনতে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সংঘর্ষ লাগে। স্হানীয়রা জানান, দূর্ঘনার সময় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক জিহান গাছের কাছে থেকে প্রায় ১০০ ফিট ছেঁচড়ে দূরে চলে যায়। মাথায় গুরুতর আঘাত পায় এবং সারা শরীর কেটে ছিঁড়ে যায়। এমতাবস্থায় তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেন। নওগাঁ সদর হাসপাতালে শুধু মাথায় ব্যান্ডেজ করে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া অথবা রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সেখান থেকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আইসিইউ তে স্থানান্তর করা হয়।এ-র পর কয়েক দফায় তার মৃত্যুর খবর এলাকায় আসে।কিন্তু সকলের দোয়া ও আশির্বাদে এ-ই কয়দিন বেঁচে থাকলে ও অবশেষে আজ দুপুরের পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ ঘটনা এলাকায় বইছে শোকের ছাঁয়া।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com