বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নওগাঁর মাতাজি থেকে ছয়জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী আটক

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে ৬ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।
৯ আগস্ট,মঙ্গলবার রাত ৯টায় মহাদেবপুর উপজেলার মাতাজী হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলার রাইগাঁ গ্রামের শ্রী অমল মহন্তের ছেলে শ্রী উজ্জল মহন্ত (২৪), কুসুমশহর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সোহেল রানা(৩২), হরিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মেহেদি হাসান(৩২), রাইগাঁ গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে রুহুল আমীন(২৬), কৃষ্ণপুর গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে মেহেদি ইসলাম (৩০), দশ খিরশিন গ্রামের মজিবর রহমানের ছেলে সোলায়মান আলী(২৫)।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো.আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাত ৮টা হতে ৯টা পর্যন্ত মহাদেবপুরের মাতাজী হাট এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে ওই ৬ জনকে আটক করা হয়। এ সময় সিপিইউ ৬টি, হার্ড ডিক্স ৯টি, মনিটর ৬টি, মাউস ৬টি, বিভিন্ন ক্যাবল ৬টি, কী-বোর্ড ৬টি সহ বিভিন্ন ক্যাবল জব্দ করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের হয়েছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com