সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

News Headline :
পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে নওগাঁয় নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ  আইএলও সম্মেলনে যোগ দিতে জেনেভা গেছেন এমপি শিমুল বিশ্বাস পাবনার বিভিন্ন থানা ও ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার

নওগাঁর মান্দায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ সরঞ্জাম ভস্মীভূত

নওগাঁর মান্দায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ সরঞ্জাম ভস্মীভূত নওগাঁর মান্দায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ সরঞ্জাম ভস্মীভূত

Reading Time: < 1 minute

হাবিবুর রহমান, নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলায় গভীর রাতে একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
এতে অফিসের আসবাবপত্রসহ পাশের দুই টি দোকান ঘরের বিভিন্ন জিনিস  পত্র সহ সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে । স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে নেতা-কর্মীরা অফিস বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অফিসের ভেতর থেকে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা ।
এতে মুহূর্তের মধ্যেই আগুন পুরো অফিসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে অফিসের ভেতরের আসবাবপত্র ও নথিপত্র ভস্মীভূত হয়ে যায় ।
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ ও ভালাইন ইউনিয়নের সহ-সভাপতি  আব্দুস সামাদ সরদার, সাধারণ সম্পাদক রওশন আলম এবং সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক ও প্রচার সম্পাদক  সালেহ আহাম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শনকালে নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে এবং এলাকায় আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে রাতের আঁধারে এই অগ্নিসংযোগ করা হয়েছে ।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ধারণা, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতা-কর্মী এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত । তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান ।
এবিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান: ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি । তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে । এই ধরনের অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না ।” বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com