শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁর মান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে টেকনিশিয়ানের মৃত্যু

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ, নওগাঁ :
নওগাঁর মান্দায় মৈনম ইউনিয়নের রায়পুর গ্রামে রবিবার ২৬ সেপ্টেম্বর ১৩২/১৩৩ কেভি বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ও বাঁশ ঝাড়ের বাঁশ অপসারণের কাজ করে নিয়ামতপুর পল্লী বিদ্যুতের দুই জন টেকনিশিয়ান মাহমুদুল হাসান ও আব্দুল মান্নান। কাজ করার বেলা আনুমানিক ১২ টা ৪৫ মিনিটে ঐ গ্রামের গৌরঙ্গ মেম্বারের ডিপটিউবল এর পূর্ব পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটার সময় আব্দুল মান্নান (৫৬) বৈদ্যুতিক লাইনের কাছে গেলে বিদ্যুৎ স্পষ্ট হইয়া মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে মান্দা ফায়ার সার্ভিসকে অবগত করলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আব্দুল মান্নান রাজশাহী জেলার বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে বলে জানা যায়। মান্দা থানার তদন্ত ওসি মেহেদী মাসুদ জানান, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com