শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁর মান্দায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গাছ পোড়ানোর অভিযোগ

Reading Time: < 1 minute

মোঃ ফজলুল করিম সবুজ (নওগাঁ) –

নওগাঁর মান্দায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ফলজ ও বনজ গাছ পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা মৌজায়। এবিষয়ে গাছ মালিক কামরুজ্জামান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৩/০৪/২১ ইং বিকেল আনুমানিক ৩.৩০ ঘটিকায় ইয়ানুস আলী (৩২), আঙ্গুরী বিবি (২৮), জাবেদা বিবি (৫২) গণ তাদের জমির গমের উৎকৃষ্ট অংশ (কাটা) দিয়ে কামরুজ্জামানের লাগানো ২টি আমের গাছ ও ১টি ইউক্যালিক্টাস গাছ এর নিচে আগুন ধরিয়ে দিলে গাছ ৩টি আগুনে ঝলসে পুড়ে যায়।

কামরুজ্জামান দাবী করেন পূর্ব শত্রুতার জেরেই তার গাছগুলোকে আগুন দিয়ে পোড়ানো হয়। এবিষয়ে স্থানীয় মাতব্বর, ইউপি সদস্য এবং চেয়ারম্যানকে অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। বরং ইয়ানুস আলী গং তাদের কে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে আসছে।

বিষয়টি নিয়ে এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, কামরুজ্জামানের সাথে ইয়ানুস আলী গং দের দীর্ঘদিনের জমি-জমা বিষয়ে শত্রুতা চলে আসছে। তারই ধারাবাহিকতায় ইয়ানুস আলী গং রা আগুন দিয়ে গাছগুলো পুড়িয়ে দেয়।

এবিষয়ে ইয়ানুস আলী গংরা জানান, তারা তাদের জমিতে গমের উৎকৃষ্ট পোড়ানোর জন্য আগুন দিয়েছে। তাতে আগুনরে তাপ লেগে কামরুজ্জামানের লাগানো গাছ ঝলসে গিয়েছে।

এ বিষয়ে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com