সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

নওগাঁর মান্দায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ:
নওগাঁর মান্দায় মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শামীম আহমদ(২৪) ও মোটরসাইকেল চালক সানারুল ইসলাম(২৮) নাম দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর নামক স্থান এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত পিকআপ চালক শামীম রাজশাহী মহানগনীর শাহমুখদুম থানার আব্দুস সালামের ছেলে এবং মোটরসাইকেল চালক সানারুল জেলার নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, আজ (বৃহস্পতিবার) সকালে মাল্টা বোঝাই একটি পিকআপ (ছোট ট্রাক) রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিলো। নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুরে নামক স্থানে।রাজশাহী থেকে ফল নিয়ে আসা পিকআপের সঙ্গে রাজশাহীগামী মোটরসাইকেল গুলবরের ইটভাটার কাছে পৌঁছালে দ্রুতগামী পিকআপটি ওভারটেকিং করার সময় মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতদের মরদহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com