শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁর মান্দায় ১৩৭ পিস গুলির খোসা উদ্ধার

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ নওগাঁ :
নওগাঁর মান্দায় ১৩৭ পিস গুলির খোসা উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার গনেশপুর ইউপির নীলকুঠি মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে ১৪/০৫/২০২২ ইং শনিবার সন্ধ্যা ৭ টার দিকে একটি লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর থেকে গুলির খোসাগুলো উদ্ধার হয়।
গণেশপুর ইউপি সদস্য সাহাদৎ হোসেন বলেন, শনিবার বিকেল ৬ টার দিকে পথচারীরা নীলকুঠি মোড়ের পাশে পড়ে থাকা একটি লাল রংয়ের শপিং ব্যাগে গুলির খোসাগুলো দেখতে পান। এরপর তাঁরা থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে গুলির খোসাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে থানার উপ পরিদর্শক ফারুক হোসেন ও সহকারী খলিলুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে গুলির খোসাগুলো উদ্ধার করেন।
আরও বলেন, লাল রংয়ের একটি শপিং ব্যাগের ভিতর থেকে ৭ দশমিক ৬২ মডেলের রাইফেলের ১৩৭ পিস গুলির খোসা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com