শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁর মেয়ের লাশ ঢাকায় উদ্ধার; একজন গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ
নওগাঁর রানীনগর উপজেলার বেতগাড়ী এলাকার শারীরিক প্রতিবন্ধী পল্লী চিকিৎসক লাইলী খাতুন (৩১) এর বস্তাবন্দী লাশ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো পশ্চিমপাড়া বাইতুন জামে মসজিদ এলাকা থেকে উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ সাইবার ক্রাইম টিম।
এ ঘটনায় জড়িত মুল আসামী একই উপজেলার ভবানীপুর এলাকার মাহাবুব আলম ওরফে বিস্কুট (৪৫) কে গ্রেপ্তার করছে পুলিশ।
২০ মার্চ,রবিবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এসময় পুলিশ সুপার বলেন, ভিক্টিম লাইলী খাতুন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি নানা প্রতিবন্ধকতা পার করে প্যারামেডিক্যালে পড়াশুনা শেষ করে স্থানীয় বেতগাড়ী বাজারে পল্লী চিকিৎসক হিসেবে স্থানীয় মানুষদের চিকিৎসা সেবা ও ঔষধ বিক্রির ব্যবসা করে আসছিলেন।
গত ১৬ ফেব্রুয়ারি ২০২২ উন্নত চিকিৎসা নেওয়ার কথা বলে বাড়ি থেকে বেড় হওয়ার পর আর বাড়ি ফিরে না আসলে ভিকটিমের বড় ভাই নাছির উদ্দিন ২০ ফেব্রুয়ারি ২০২২ রানীনগর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হত্যা কান্ডে জড়িত মুল আসামী বিস্কুট হত্যার কথা স্বীকার করেন। এরপর আসামীর দেওয়া তথ্যানুসারে নিখোঁজ লাইলী খাতুনের লাশ ঢাকার আশুলিয়া থানার জিরাবো এলাকার মাটির নিচে থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
এসময় পুলিশ সুপার জানান- মুলত শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভিকটিম লাইলী খাতুনের বিয়ে হচ্ছিলো না। এই দেখে আসামী বিস্কুট ভিকটিমের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পরেন। এক পর্যায়ে ভিকটিম বিয়ের জন্য আসামী বিস্কুটকে চাপ দিলে শ্বাস রোধ করে হত্যার পর লাশ বস্তাবন্দী করে মাটির নিচে চাপা দেয়। এঘটনায় রানীনগর থানায় একটি হত্যামামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com