শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ পাঁচজন গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :
নওগাঁ জেলার রাণীনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার পারইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ ২০ সেপ্টেম্বর সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন আকন্দ জানান,একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীরা বাড়ীতে এসেছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পারইল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামেরশমসের আলীর ছেলে ইউনুছ আলী (৫৫),ইউনুছের ছেলে টুটুল হোসেন (২৫)ও শহিদ হোসেন (২৭),রেজাউল ইসলামের ছেলে ওসমান আলী (৬০) ও ইউসুফআলীর ছেলে সোহেল রানা (৩০ কে গ্রেফতার করে। তাদেরকে আজ আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com