শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

নওগাঁর রাস্তায় এবার বিসিএস ক্যাডারদের মানব বন্ধন

নওগাঁর রাস্তায় এবার বিসিএস ক্যাডারদের মানব বন্ধন

Reading Time: < 1 minute

মোঃ-হাবিবুর রহমান,নওগাঁ :
‘কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালায় চাই’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপ-সচিব পদে সকল কোটার অবসান চাই, জনবান্ধব সিভিল সার্ভিস বৈষম্য ক্যাডারদের নিরসনের দাবিতে নওগাঁর রাস্তায় নেমে মানববন্ধন করেছেন বিসিএস ক্যাডাররা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি বিভাগে কর্মরত ক্যাডার দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা আরিফ সিদ্দিক প্রমুখ। এসময় বক্তারা বলেন পদোন্নতি এবং সুযোগ সুবিধায় তারা প্রশাসন ক্যাডারের চেয়ে বৈষম্যের শিকার হয়ে আসছেন। মানববন্ধনে কোটা মুক্ত উপসচিব পুল গঠন, পরীক্ষার মাধ্যমে পদোন্নতির জোরালো দাবি জানানো হয়। যদি দ্রুত তাদের এই যৌক্তিক দাবী পূরণ করা না হয় তাহলে পরবর্তিতে আরো কঠিন কর্মসূচি নিয়ে রাজপথে নামবে বলে হুশিয়ারি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com