শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁর সড়ক দুর্ঘটনায় নিহত মা-ছেলের দাফন সম্পন্ন

Reading Time: < 1 minute

মোঃ-হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁর পত্নীতলার সড়ক দুর্ঘটনায় নিহত মা-ছেলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার বাবনাবাজ গ্রামে নিজ বাড়ীর উঠানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় মা ও শিশু সন্তানকে। হৃদয় বিদারক এই মৃত্যুতে এলাকা জুড়ে চলছে শোকের ছায়া। মা ছেলেকে শেষ বিদায় জানাতে অনেক লোকের ভীড় জমে। জানাজা নামাজেও দেখা যায় হাজারও মুসল্লীর ঢল। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নওগাঁর মান্দায় বিজয়পুর এলাকায় পিকআপ-সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারাবি হোসেন নামে পাঁচ মাস বয়সী এক শিশু নিহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কা জনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মা রেশমা (৩০) মারা যান। নিহত শিশুটির বাবা ফিরোজ আলী (৩৫) ও বোন ফারিয়া (৮) গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে ফিরোজ আলী পবিপ্রবি’র সহকারী অধ্যাপক, তিনি ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে স্বপরিবারে তারা গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার বাবনাবাজ গ্রামে আসছিলেন। পথে নওগাঁর মান্দা উপজেলার বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com