শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বিপ্লব গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁ :
নওগাঁর জেলার মহাদেবপুরে র‍্যাবের অভিযানে দু’টি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড গুলিসহ ডাকাতি ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী আতাউর রহমান শান্ত বিপ্লব(৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় (২১ আগস্ট ২০২২ ইং) তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার মহাদেবপুর থানার চেরাগপুর ইউনিয়নের আজিপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের রাজশাহীর একটি অপারেশন দল।র‌্যাব-৫ জানান, গ্রেফতারকৃত আসামি মো. আতাউর রহমান শান্ত বিপ্লব স্বাক্ষীদের সম্মুখে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, সে অস্ত্রের মুখে ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন স্থানে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করত। সে এলাকায় অপরাধ সংঘঠনের পর ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্তগোপনে চলে যেত। আবার কিছুদিনপর এলাকায় ফিরে এসে একই ধরনের অপরাধ সংঘটিত করত। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি মো. আতাউর রহমান শান্ত বিপ্লব নওগাঁ জেলার একজন শীর্স অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছী ও নওগাঁ সদর থানায় ৫টি ডাকাতি, ১টি হত্যা, মাদক, চুরি ও ছিনতাইসহ সর্বমোট ১৬টি মামলা রয়েছে। উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com