শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,জেলা নওগাঁঃ
নওগাঁয় সান্ত্বনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।১১মে,বুধবার সকালে সদর উপজেলার লস্করপুর সরদার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই গ্রামের রতন আলীর স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,নিহতের স্বামী রতন আলী স্থানীয় মাছের আড়তে কাজ করতেন। প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে আড়তে চলে যায় রতন। এরপর আজ সকালে বাড়িতে এসে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় সান্ত্বনার মরদেহ দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় শান্তনার মরদেহ উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।
ওসি আরও বলেন, এবিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com