শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁয় গলায় বন্দুক ঠেকিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁঃ
নওগাঁ জেলার পত্নীতলায় নিজ বাড়ির ছাদে লাইসেন্সকৃত বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন ইয়াকুব আলী( ৫৫) নামক এক ব্যক্তির মৃত্যু।
নিহত ইয়াকুব আলী(৫৫) উপজেলার আকবরপুর ইউনিয়নের চেরাডাঙা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
৩০ই মার্চ,বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার আকবরপুর ইউনিয়নের চেরাডাঙা গ্রামের নিজ বাড়ির ছাঁদে গলায় বন্দুক ঠেকিয়ে আত্বঘাতি হয়েছেন বলে পত্নীতলা থানা পুলিশ প্রাথমিক অবস্থায় নিশ্চিত করেছেন। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আনুমানিক সকাল সাড়ে ১১টায় ইয়াকুবের বাড়ি থেকে গুলির শব্দ হয়। স্থানীয়রা তার বাড়ির ছাদে ছুটে গিয়ে দেখেন ইয়াকুব ছাদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পাশে তার লাইসেন্স কৃত একনলা বন্দুক পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেন। বেশ কিছু দিন থেকে তাদের বাবার সম্পত্তি নিয়ে পারিবারিক এক কলহ চলছিলো বলে জানান স্থানীয় গ্রামবাসিরা। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি ) শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনা স্থলে গিয়ে ইয়াকুবের লাশ উদ্ধার এবং পাশে থাকা একনলা বন্দুক জব্দ করে। প্রাথমিক তদন্ত শেষে ইয়াকুব তার নিজ বন্দুক গলায় ঠেকিয়ে আত্বঘাতি হয়েছেন বলে পুলিশ ধারনা করছে।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com