বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

নওগাঁয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ:
নওগাঁ জেলার ধামইরহাটে দুই কেজি আটশত গ্রাম গাঁজাসহ শাকিল হাসান (১৯) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে র‌্যাব।
গতকাল সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ধামইরহাট উপজেলার সাহাপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি উক্ত উপজেলার বৈদ্যবাটি এলাকার আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে ঘটনার দিন সন্ধায় সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামি শাকিলকে দুইকেজি আটশত গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সে দীর্ঘদিন নেশা জাতীয় মাদক দ্রব্য এলাকাসহ বিভিন্ন জেলা-উপজেলায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করতেন বলে স্বীকার করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক নওগাঁ কারাগারে প্রেরণ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com