শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:২২ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁয় চার কোটি টাকা মূল্যের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :
নওগাঁ জেলার সাপাহার উপজেলায় চার কোটি টাকা মূল্যের মূল্যবান পাথরের রাধা-কৃষ্ণের জোড়া মূর্তি উদ্ধার করেছে পুলিশ। আজ ১১ নভেম্বর,বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সাপাহার উপজেলার মির্জাপুর গ্রামের চৌধুরী মন্ডলের ছেলে আব্দুল বারীর নিজ বাড়ি থেকে মাটি খননের সময় পাওয়া মূর্তিটি উদ্ধার করা হয়। ঘটনা সূত্রে জানা গেছে,আব্দুল বাড়ি তার নিজ বসতবাড়ীর পাশে ভেকু মেশিন দিয়ে পুকুরে মাটি কাটছিলো,এসময় ১৪ কেজি ওজনের রাধা-কৃষ্ণের যুগলবন্দী একটি ভাঙা পাথরের কালো মূর্তি পায় তারা। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে মূর্তিটি উদ্ধার করেন। পাথরের কালো মূর্তিটির মূল্য আনুমানিক চার কোটি টাকা বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান জানান, মূর্তিটি আইনগত প্রক্রিয়া শেষে নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com