বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় ট্রাক চাপায় পাঁচজন শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ:
নওগাঁ সদরের বাবলাতলীর মোড়ে ট্রাকচাপায় পাঁচজন শিক্ষক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। ২৪ জুন,শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাবলাতলী বলিহার কলেজের কাছে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ঘটনাস্থলে যাওয়া নওগাঁ সদর থানার এসআই কৃষ্ণ জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তিরা পাঁচজনই নিয়ামতপুর উপজেলার স্কুল শিক্ষক ছিলেন।তাদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ ছিলেন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সিএনজি অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়।আর এতেই পাঁচজন শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com