শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁয় তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে বাসস্ট্যান্ডে রেখে পালালো যুবক

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঃ
ফেসবুক থেকে সম্পর্কে জড়িয়ে মোবাইল ফোনে চলতো কথা।অবশেষে নওগাঁর এক যুবকের ফরিদপুরের এক কিশোরীকে (১৬) প্রেমের ফাঁদে ফেলে নওগাঁয় নিয়ে এসে বাসস্ট্যান্ডে রেখে পালিয়েছেন রাজিব (২২) নামের এক ছেলে।
পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। বর্তমানে মেয়েটি নওগাঁ সদর থানার পুলিশ হেফাজতে রয়েছে।
১৭ সেপ্টেম্বর,শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী কিশোরীর বাড়ি ফরিদপুরের রাজাবড়ি থানার কুশুমদী গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,আত্রাই উপজেলার যুবক রাজিবের সঙ্গে ওই কিশোরীর মোবাইল ফোনে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে গত ১০ সেপ্টেম্বর রাজিব তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন। শুক্রবার সকালে তারা ঢাকায় যাবেন বলে আত্রাই থেকে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ডে আসেন। পরে বাসস্ট্যান্ডের শাহ ফতেহ আলী কাউন্টারে কিশোরীকে বসিয়ে রেখে পালিয়ে যান রাজিব।
দীর্ঘ সময় রাজিব না আসায় কান্না শুরু করে মেয়েটি। এক পর্যায়ে স্থানীয়রা তার কাছে ঘটনা জানতে চাইলে সে সবকিছু খুলে বলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যক্তিরা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান। পরে নওগাঁ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসসহ সঙ্গীয় ফোর্স মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
ভুক্তভোগী কিশোরী বলে, ‘দুজনে ঢাকা যাবো বলে বাসস্ট্যান্ডে আসি। কিন্তু আমাকে রেখে রাজিব পালিয়ে গেছে। তার ফোনটাও বন্ধ পাচ্ছি। আত্রাই থানার নাম জানলেও রাজিবের গ্রামের বাড়ির নাম জানি না। আমি বাড়িতে কিছু না বলে পালিয়ে এসেছি।’
নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) রাজিবুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে থানায় আছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তবে মেয়েটি আদৌ সত্য বলছে কি-না তা যাচাই-বাছাই করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com