বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা আটক-৪

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁঃ
নওগাঁ জেলার মান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলার ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার রাত পৌণে ৮ টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান (৩৫)। তিনি কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের মোজাহার আলী মণ্ডলের ছেলে। হামলায় কুসুম্বা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হকসহ (৪৫) একই গ্রামের জিল্লুর রহমান (৩৫) ও আনোয়ার হোসেন (২৮) আহত হন। এদের মধ্যে আইনুল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেহেদী হাসান পাইলট (৩০), তাঁর বাবা আব্দুল মজিদ (৬০), রায়হান (৩০) ও পারুল বিবিকে (৫০) আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে দেলুয়াবাড়ি বাজারের প্রতিবন্ধী স্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাত মোটরসাইকেলের চালককে মারধর করেন দেলুয়াবাড়ি বাজারের একটি সন্ত্রাসী গ্রুপ।
এসময় হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের রুবেল হোসেন বাধা দিলে তাঁকেও মারধর করেন সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় কির্তলী গ্রামের শরিফ উদ্দিন ও দেলুয়াবাড়ি বাজারের পাইলটের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী যুবক সংঘবদ্ধ হয়ে রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে রুবেল হোসেনের বড়ভাই আতিকুর রহমানের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় আতিকুর রহমানকে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাকে বাঁচাতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হক, বালাকাপাড়া গ্রামের জিল্লুর রহমান ও আনোয়ার হোসেনকে কুপিয়ে জখম করা হয়। পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, আতিকুর রহমান নিহতের ঘটনায় তাৎক্ষনিকভাবে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com