শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁয় নাবালিকা কিশোরীকে নিয়ে প্রেমিকের উধাওয়ের ঘটনায় যুবক গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁঃ
নওগাঁ জেলার আত্রাইয়ে নাবালিকা কিশোরী প্রেমিকাকে নিয়ে উধাও হয়েও শেষ রক্ষা হলো না এক যুবকের। অবশেষে পুলিশের হাতে ধারা খেয়ে প্রেমিক শ্রীঘরে। ঘটনাটি এলাকায় চ্যঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনা সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার বিশা গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে জনি শেখ (২২) একই গ্রামের আমজাদ মীরের স্কুল পড়ুয়া কন্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই প্রেক্ষিতে জনি গত মার্চ মাসের ১০ তারিখে সমসপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী আমজাদ মীরের ১৪ বছর বয়সের কন্যাকে নিয়ে উধাও হয়ে যায়।
এ ঘটনায় মেয়ের মা শাহানারা বেগম আত্রাই থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে আত্রাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনকুড়ি গ্রাম থেকে জনিকে আটক করে এবং মেয়েকে উদ্ধার করে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মেয়েটিকে নিয়ে জনি সে সময় থেকেই আত্নগোপনে ছিল। আমরা তার এক ভাইকে ঢাকা থেকে আটক করি। তার দেয়া তথ্যানুযায়ী গত শুক্রবার দিবাগত গভীর রাতে নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনকুড়ি গ্রাম থেকে জনিকে আটক করা হয় এবং মেয়েকে উদ্ধার করা হয়।
আটককৃত জনিকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মেয়েটিকে মেডিকেল টেষ্টসহ জবানবন্দির জন্য নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com