শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় নাশকতার মামলায় বিএনপির শীর্ষ তিন নেতাকে জেলহাজতে প্রেরণ

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁঃ
নওগাঁয় নাশকতার মামলায়,উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায়,বিএনপি’র শীর্ষ তিন নেতাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর,বৃহস্পতিবার নওগাঁ চিপ-জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। জেলহাজতে পাঠানোর নওগাঁর তিন শীর্ষ নেতারা হলেন,নওগাঁ পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র, নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নজমুল হক সনি, নওগাঁ সদর আসনের জনতার এমপি,নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য জাহিদুল ইসলাম ধলু, এবং নওগাঁ পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক মিজানুর রহমান মিজান। মাননীয় আদালতের কাছে এ-ই তিন নেতা জামিন আবেদন করলে আদালত জামিন না মন্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com