শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ :
নওগাঁ জেলার মান্দায় ইউপি নির্বাচনের প্রচারণার সময় নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ হানিফ উদ্দিন মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান সফিকুল হক বাবুল চৌধুরীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ঘটে।
গতকাল ১২ নভেম্বর,শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের ঘটনা সূত্রে জানা গেছে,বাবুল চৌধুরীর সমর্থকরা আনারস প্রতীকের পক্ষে সতীহাট বাসস্ট্যান্ডে ভোট চেয়ে প্রচারণা চালাতে থাকে। হঠাৎ হানিফ চেয়ারম্যানের লোকজন শ্রীরামপুর গ্রামের হাফেজ শান্ত মৌলভী (৩৫) কে আক্রমণ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ফলে বাবুল চৌধুরীর দুইজন ব্যক্তি মারাত্মকভাবে আহত হন।
আহত ব্যক্তিরা হলেন শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ রানা (৩৬) ,ও একই গ্রামের বাবু চৌধুরী (৩৬)।
এদিকে বাবুল চৌধুরীর সমর্থকরা মান্দা উপজেলা প্রশাসনের নিকট সুষ্ঠু নির্বাচন ও প্রচারণার পরিবেশ দাবি করে রাজশাহী- নওগাঁ মহাসড়কের সতীহাটে অবরোধ করে। ফলে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে রাস্তায় যানজট সৃষ্টি হয় ।পরে মান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে।
চেয়ারম্যান হানিফ উদ্দিন মণ্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার পাঁচজন কর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, “নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য সংঘর্ষ হয়। মান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com