শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় পানিতে পুকুরের পানিতে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ :
নওগাঁ সদরের আরজি নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে চারটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ৩০ অক্টোবর,শনিবার দুপুরে এই এ-ই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। ঘটনা সূত্রে জানা গেছে,মৃত চারজন শিশুসহ একসঙ্গে ৬ জন ছিল। এর মধ্যে ৪ জন পুকুরে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায়। পরে বাকি দুজনের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
মৃত শিশুরা হলো এলাকার সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮) এবং টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) এবং ছেলে ফরহাদ (৬)। এ ঘটনায় এলাকায় বইছে শোকের মাতম।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com