শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁয় পিকআপের ধাক্কায় ছিটকে পড়ে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ ঃ
নওগাঁ জেলার মান্দায় পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৫ সেপ্টেম্বর,শনিবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে ও সাতবাড়িয়া আব্দুস সাত্তার এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী খুশি আক্তার (১৮) বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, খুশি আক্তারকে বহনকারী ভ্যানকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান খুশি।
নিহতের বাবা দুলাল হোসেন জানান, মেয়ে খুশিকে নিয়ে স্ত্রী সানোয়ারা বেগম চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশে বাড়ি থেকে রওনা দেয়। একটি ভ্যানে তাঁরা ফেরিঘাট বাসস্ট্যান্ডে যাচ্ছিল। পথে পিকআপের ধাক্কায় ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে খুশি মারা যায়।
মান্দা থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত খুশিকে বহনকারী ভ্যানকে একটি পিকআপ ধাক্কা দিয়ে পালিয়ে যায়,এতে ঘটনাস্থলেই সে মারা যায়।নিহত খুশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com