শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁয় পুকুর থেকে বালু উত্তোলনের সময় পাড় ধসে একজন নিহত

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :
নওগাঁ জেলার মান্দা উপজেলায় একটি পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় পাড় ধসে একজন নিহত হয়েছেন। ১৮ সেপ্টেম্বর,শনিবার বিকেলে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের প্রত্যন্ত পল্লী পাইকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জাইদুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বাকসাবাড়ি গ্রামে ওমর আলী মৃধার ছেলে। ওই পুকুর থেকে বালু উত্তোলন করে একটি নিচু জমি ভরাটের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। স্থানীয় এলাকাবাসীরা জানান, পাইকপাড়া গ্রামের মজিবর রহমানের ওয়ারিশান পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নিচু জমিতে ভরাট দিচ্ছিলেন একই গ্রামের বেলাল হোসেন। এ কাজের জন্য বেলাল হোসেনের সঙ্গে ৬৮ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন ড্রেজার মালিক জাইদুল ইসলাম। বেলাল হোসেনের স্ত্রী মরিয়ম বিবি জানান, চুক্তি মোতাবেক পুকুরটিতে ড্রেজার নামিয়ে প্রায় ২০ দিন ধরে কাজ করছেন তিনি। দুইদিন বন্ধ রাখার পর শনিবার আবার ড্রেজার চালু করা হয়। বিকেলে ওই পুকুরপাড়ে ড্রেজারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই বিশাল এলাকাজুড়ে পাড় ধসে পড়ে। এতে মাটি চাপা পড়ে মারা যান জাইদুল ইসলাম। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, অসাবধানবশত এ দুর্ঘটনা ঘটেছে। নিহত জাইদুল ইসলামের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com