সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

নওগাঁয় প্রথম শ্রেণির শিশু ধর্ষণ এবং হত্যার রহস্য জেলা পুলিশের তৎপরতায় মাত্র ৪ ঘন্টায় উদঘাটন

Reading Time: 2 minutes

ফজলুল করিম সবুজ নওগাঁ:
নওগাঁ জেলার মান্দা থানাধীন ভালাইন ইউপির লক্ষ্মীরামপুর গ্রামে জনৈক গোবিন্দ চন্দ্র সাহার বাড়ির সামনে ঝোপঝাড়ের মধ্যে গত ২৩ এপ্রিল সন্ধ্যা অনুমান ০৬.১৫ ঘটিকায় প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছরের কন্যা শিশুর রক্তাক্ত বিবস্ত্র লাশ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয় লোকজন রাত ০৮.০০ ঘটিকায় মান্দা থানা পুলিশকে সংবাদ দিলে মান্দা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জনাব মোঃ মতিয়ার রহমানের নেতৃতে থানা পুলিশের একটি টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। পরবর্তীতে নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান মিয়া, বিপিএম মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ গাজিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকশ টিম ঘটনাস্থলে যায়। নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা পুলিশের ২টি টিম ঘটনার বিষয়ে তদন্ত করতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলের পাশের বাড়ির ভবঘুরে বখাটে কিশোর অপরাধীকে পুলিশের সন্দেহ হলে, পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। অত্যন্ত সু-চতুর কিশোর বিভিন্ন কৌশলে বিষয়টি এঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তবে একপর্যায়ে সে নওগাঁর চৌকস দলের কৌশলের নিকট হার মানে এবং শিশুটিকে ধর্ষণ করে হত্যার বিষয়টি স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর অপরাধী পুলিশকে জানায় যে, সে গতকাল দুপুর অনুমান ০২.৩০ ঘটিকায় তার বাড়ির পাশে জনৈক গোবিন্দ চন্দ্র শাহার বাঁশঝাড়ে বাঁশের কঞ্চি কাটার সময় ঐ শিশুসহ কয়েজন শিশু পাশেই খেলাধূলা করছিল। খেলাধূলা করে অন্যান্য শিশুরা চলে গেলে বখাটে কিশোর কৌশলে ঐ শিশুকে ডেকে নিয়ে বাঁশঝাড়ের ঝোপের মধ্যে নিয়ে যায়। সেখানে কিশোর অপরাধী শিশুটিকে জোর করে ধর্ষণ করে। শিশুটির গোপনাঙ্গ ক্ষত-বিক্ষত হয়ে রক্তক্ষরণ হলে সে কান্নাকাটি শুরু করে এবং বিষয়টি তার বাবা-মাকে বলে দিতে চায়। ঘাতক কিশোর অপরাধী শিশুটির প্যান্টের কিছু অংশ ছিড়ে তার মুখে পুরে দেয় এবং একপর্যায়ে গলা চেপে শিশুটিকে হত্যা করে লাশ ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখে। শিশুটির মৃত্যু নিশ্চিত করে ঘাতক জুয়েল তার প্যান্টের ছেড়া অংশ ঘটনাস্থলের পাশেই আত্রাই নদীর তীরে ধানক্ষেতের মধ্যে ফেলে দেয়। রাতেই পুলিশ উপস্থিত কয়েকশত গ্রামবাসির সামনে অপরাধীকে সাথে নিয়ে তার দেখান মতে শিশুটির প্যান্টের ছেড়া অংশ আত্রাই নদীর তীরে ধানক্ষেত হতে উদ্ধার করে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের জন্য বখাটে কিশোর অপরাধীকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com