শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১২ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁয় বাস ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু,আহত-২০

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন জেলা নওগাঁ :
নওগাঁর বদলগাছী টু নজিপুর রোডে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বদলগাছী-নজিপুর সড়কে পয়নারী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন; বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে যাত্রী আব্দুর রশিদ (৩৭) ও একই গ্রামের জিতু পাহানের ছেলে বাসচালক শ্রী গিরিজ পাহান (৩৫)।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাস জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন থেকে যাত্রী নিয়ে পত্নীতলা উপজেলার নজিপুর-মাতাজি-বদলগাছী হয়ে নওগাঁ বালুডাঙ্গা আসছিল। পথিমধ্যে বদলগাছী-নজিপুর সড়কের পয়নারী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি উল্টে রাস্তার নিচে ক্যানেলে পড়ে যায়।
অপরদিকে বাসটি একটি আম গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের চালকসহ দুইজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দাবি করেছে পুলিশ। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ সদর হাসপাতালে এবং আশঙ্কাজনকদের রাজশাহী ও বগুড়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com