মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

নওগাঁয় বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার -২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
নওগাঁয় বিপুল পরিমান গাঁজাসহ ২জন মাদক কারবাররিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল।
বৃহস্পতিবার (৯জুন) দুপুর ১টায় নওগাঁ জেলার সদর থানাধীন পার নওগাঁ আলু পট্টি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত ১টি পিকআপ।
গ্রেফতারকৃতরা হলো: কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার বড় দশিয়া গ্রামের মৃত ময়লন হোসেনের ছেলে, মোঃ ইসমাইল (৪০) ও একই থানার দক্ষিণ তেতাভুমি গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৪)। বৃহস্পতিবার র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
অভিযানটি পরিচালনা করেন র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী, এসি এবং সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারিরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল।
এ ব্যাপরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com