শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১১ অপরাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

নওগাঁয় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ গ্রেপ্তার ১

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁর মহাদেবপুরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (২৯) ধর্ষণের ঘটনায় গত মঙ্গলবার দিবাগত রাত (১২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে রাসেল (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাসেল উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা আদর্শ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার কশবা গ্রামের জনৈক ভিকটিম নিজে বাদী হয়ে রাসেলকে আসামী করে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানায়, ভিকটিম গত সোমবার রাতে বাগাচারা আদর্শ গ্রামে তার ফুপাতো বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় পথিমধ্যে আসামী রাসেল জোরপূর্বক তাকে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হলে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে আগামীকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com