শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আটক ১

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁঃ
নওগাঁ জেলার রাণীনগরে রতন সরকার (৪২) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (০২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দেউলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন সরকার দেউল গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, রতন সরকার মাছের ব্যবসা করতেন। তার দুটি পুকুর আছে। গত মধ্যরাত পর্যন্ত সে পুকুর থেকে বাড়ি না আসায় পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকে। পরে বাড়ির কিছু দূরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রোববার সকালে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অফিসার ইনচার্জ ওসি আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দেউলা গ্রামের সুশীল চন্দ্র নামে এক ব্যক্তিকে আটক করেছে। পূর্ব শত্রুতার জের ধরে বা পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com