মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু আহত-২

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :
নওগাঁয় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফলে ছিটকে পড়ে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নওগাঁ থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বগুড়ায় কর্মস্থলে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা। এ দুর্ঘটনায় ওই দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে জুনাইদ ইসলাম এবং অপর মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
১৭ এপ্রিল,বুধবার সকাল ১১টার দিকে নওগাঁ সদরের ইয়াদ আলীর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাইকালি গ্রামের আকরামের ছেলে আনসার সদস্য এনামুল হক (৪০) ও তার স্ত্রী মোছা: বৃষ্টি (৩২)।
নিহত এনামুল হক আনসার সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আনসার ভিডিপির বগুড়া কার্যালয়ের কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ। এ বিষয়ে নওগাঁ ফায়ার সার্ভিস সিভিল স্টেশন উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, সন্তানসহ স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। তাদের আহত সন্তান ও অপর মোটরসাইকেল চালককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
পরে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় নিহত দম্পতির মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। এ প্রসঙ্গে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত শিশু এবং সংঘর্ষে জড়ানো মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা দুজনেই চিকিৎসাধীন আছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com