শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় স্বামীর পরকীয়ার জেরে সন্তানকে সাথে নিয়ে বিষপানে স্ত্রী-সন্তানের আত্মহত্যা

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন জেলা নওগাঁঃ
নওগাঁ জেলার মহাদেবপুরে স্বামীর পরকীয়ার জের ধরে রাগে ক্ষোভে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে স্ত্রী একসঙ্গে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। ৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ছেলে সুজন কুমার মন্ডল (২৭) এবং বিকেল তিনটায় মা শেফালী রাণী মন্ডল (৪৮) নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শেফালী রাণী মন্ডল ও তার ছেলে সুজন কুমার মন্ডল মহাদেবপুর উপজেলার হাসপাতাল মোড় এলাকার বীরেন কুমার মন্ডলের স্ত্রী ও ছেলে। বিকেলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। বীরেন মন্ডল জানান, দুপুর ১২টায় তার স্ত্রী তাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় যেতে বলেন। অন্যথায় তিনি বিষ পান করবেন বলে হুমকি দেন। বাসায় ফিরে তার স্ত্রী ও ছেলেকে অসুস্থ অবস্থায় দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা কীটনাশক খেয়েছে বলে জানান। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে ছেলের মৃত্যু হয়। তার স্ত্রীকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে বীরেন মন্ডল পরকীয়ায় জড়িত ছিলেন। এর আগে এ বিষয়ে তাকে মোটা অংকের টাকা জরিমানা গুণতে হয়েছে। পরকীয়ার জেরকে কেন্দ্র করে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। প্রায় এক যুগ আগে ছেলে সুজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে তখন থেকে তার মা তাকে তুলে খাওয়াতেন। ধারণা করা হয়েছে যে, তার মা নিজে কীটনাশক খেয়ে ছেলেকেও খাইয়েছে। মহাদেবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com