শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় হত্যা মামলার সাড়ে চার বছর পর র‍্যাবের হাতে আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন জেলা নওগাঁ :
নওগাঁ জেলার মান্দা উপজেলায় নৈশ প্রহরী মনছুর সরদারকে হত্যার মামলার প্রায় সাড়ে চার বছর পর আমিনুল ইসলাম ওরফে আমিনুর নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাগডোব বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে। গ্রেফতারকৃত আসামী আমিনুল ইসলাম ভালাইন গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০১৭ সালের ৪ জুলাই মান্দা থানায় দায়ের করা হত্যা মামলার আসামি আমিনুল ওরফে আমিনুর গ্রেফতার করা হয়েছে। পরে আসামিকে নওগাঁ সিআইডিকে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ভালাইন ইসলামীয়া দারুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসার আবাসিকে মনছুর সরদার অস্থায়ী ভাবে নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন। তার বাড়ির পাশেই মাদরাসা। আবাসিকে ৩৫/৪০ জন শিক্ষার্থী থাকতেন।
২০১৭ সালের ৩ জুলাই রাতে বাড়িতে খাবার খেয়ে সাড়ে ১১ টার দিকে মাদরাসার বারন্দায় শুয়ে ছিলেন তিনি। এ সময় অজ্ঞাতরা ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান পাশসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে করে প্রথমে মান্দা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারই সাড়ে চার বছর পর উক্ত হত্যা মামলার আসামি আমিনুলকে গ্রেফতার করলো র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com