মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নওগাঁ সোসাইটির নীতিমালা ভঙ্গ করে প্রতিপক্ষের ঘর দখলের অভিযোগ

নওগাঁ সোসাইটির নীতিমালা ভঙ্গ করে প্রতিপক্ষের ঘর দখলের অভিযোগ

Reading Time: 2 minutes

মোঃ-হাবিবুর রহমান,নওগাঁ :
নওগাঁ পৌর এলাকার সাবডিভিশনাল সেন্টাল কো-অপারেটিভ সোসাইটি লিঃটেডের সমবায় সমিতির আইন ভঙ্গ করে প্রতিপক্ষো টুটুল এর ঘর অবৈধভাবে দখল নেওয়ার অভিযোগ উঠেছে সমবায় সমিতির সাবডিভিশনাল সোসাইটির সাধারণ সম্পাদক আক্কাস সহ অন্যানদের বিরুদ্ধে। আজ সোমবার ওই ভবন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা সমবায় অফিসার জয়নুল আবেদীন। এ সময় জেলা সমবায় অফিসের কর্মকর্তা নাজিম মোস্তফা সরেজমিন পরিদর্শনকারি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সবুজ উপস্থিত ছিলেন। জানা গেছে, নওগাঁ পৌর দুবলহাটি রোড সড়কের মৌজাঃ খাশ নওগাঁ, জে,এল নং- ১৪৪, খতিয়ান নং-৭৫৯, দাগ নং-২৮২৫, নওগাঁ সাবডিভিশনাল সেন্টাল কো-অপারেটিভ সোসাইটি লিঃ রেজিঃ নং-১০৫ এর একটি জায়গা রয়েছে। ওই জায়গার থেকে রাস্তার পার্শ্ব নির্মাণকৃত ভবনের একটি ঘর প্রতিপক্ষো আক্কাস আলী সহ অন্যানদের দখল নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকার পাশ্ববর্তী দোকানদার শিশির, মিন্টু, টুটুল, সহ আরো লোকজন জানান, দখলে নেওয়া ওই জায়গার স্থানীয় দাম প্রায় ৪০ লক্ষ টাকার বেশি।
অভিযোগ রয়েছে, আক্কাস বিগত দিনে প্রভাব খাটিয়ে সোসাইটির অনেক সম্পদ বিক্রয় করে আসছে এতে তাকে বাধা দেবার মতো কারও সাহস নেই। জানা যায় কয়েকদিন আগে সাত লক্ষ টাকার চুক্তিতে একটি জায়গাও মা টাইলসের ব্যবসায়ি হাসানের কাছে গোডাইন ভাড়া দেওয়া হয়েছে যেটা কিছুদিন আগেও একটি মানুষ টুটুলের কাছে থেকে ভাড়া নিয়ে ভাঙ্গারির ব্যবসা করে আসছিলো। জেলা সমবায় অফিস থেকে নওগাঁ সাবডিভিশনাল সেন্টাল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের দূরত্ব প্রায় দের কিলোমিটার। এখনও অনেক সরকারি দপ্তরের নিজ কোন অফিস নেই তাই অনেক দপ্তরের ভাড়া অফিসে এর জন্য মাসে মাসে গুনতে হচ্ছে অনেক টাকা। কমিটির সঠিক সিদ্ধান্তের অভাবে সাবডিভিশনাল সেন্টাল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ভবিষ্যতে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।অভিযুক্ত আক্কাস জানান,যা করছি সবকিছুই জেলা সমবায় কর্মকর্তাকে জানিয়ে করছি এখানে কোন
অবৈধভাবে কারোও ঘর দখল করা এবং টাকা লেনদেনের কোন ঘটনা ঘটে নি এবং সকল দপ্তরে দরখাস্ত দিয়েছি।উপজেলা সমবায় অফিসার জয়নুল আবেদীন জানান,উর্ধতন কর্মকর্তার নির্দেশে সাথে সাথে সেখানে কয়েকজন অফিসার সহ পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা সমবায় কর্মকর্তা খন্দকার মনিরুল ইসলাম জানান,কিছুদিন আগে অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে ম্যানেজিং কমিটিকে কাজ বন্ধ করতে বলা হয়েছে,তবে তাকে জানিয়ে কাজ করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোখলেছুর রহমান জানান, ওই জায়গা এখনও ভাড়া দেওয়া হয়নি চুক্তির আগে কোন ঘর ভাঙ্গার সুযোগ নেই ব্যবস্থাপনা কমিটি এভাবে নিয়ম নিতি ভঙ্গ করতে পারেনা এবং নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com