বুধবার, ০৩ Jun ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেকারী মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর:
শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে অননোমুদিত খাদ্য তৈরী করাসহ বাজারজাত করার অপরাধে পৌরসভার জালালপুর মন্ডলপাড়া এলাকার মেসার্স বন্ধু ফুড এন্ড বেকারীর মালিক মো. হেকমত আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বেকারীর মালিক মো. হেকমত আলী ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। রবিবার (১৯ নভেম্বর) সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ নির্বাহী বিচারক হিসেবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদÐাদেশ প্রদান করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা জনস্বাস্থ্যের হুমকি বিবেচনায় বিপুল পরিমান খাদ্য সামগ্রী জনসম্মূখে ধ্বংস করে দেওয়া হয়। এসময় পুলিশ বিভাগের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, মেসার্স বন্ধু ফুড এন্ড বেকারীর সাইনবোর্ডে প্রোপাইটর (স্বত্বাধিকারী) হিসেবে জনৈক মো. দেলোয়ার হোসেনের নাম ব্যবহার করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com