বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নকলায় ৬৪ হাজার শিশু শিক্ষার্থীকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নকলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ দ্বিতীয় রাউন্ড (৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর)- উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কমপক্ষে ৩০৯ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬৪ হাজার শিশু শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পৌরসভার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে দ্বিতীয় রাউন্ডের কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, সহকারি শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রায়হান উদ্দিন ও পৌর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ লালন প্রমুখ। এসময় হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) রফিকুল ইসলাম, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার প্রাথমিক স্তরের ২৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ বছর থেকে ১১ বছর বয়সি ৩৮ হাজার ৮৫০ জন শিশুকে এবং মাধ্যমিক স্তরের ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ বছর থেকে ১৬ বছর বয়সি ২৪ হাজার ৭৭৬ জন শিশুসহ পথ শিশুকেও দ্বিতীয় রাউন্ডের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com