বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিককে হাত-পা ভাঙ্গার হুমকি দিলো দূর্বৃত্ত আরিফ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:
সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিক জুলেখা ও তার ফটোসাংবাদিক সাব্বিরকে হাতপা ভাঙ্গার হুমকি দিয়েছে দূর্বৃত্ত আরিফ।
জানা যায়, রাজশাহী মহানগরীতে খাজা (২০) নামের এক যুবককে গলায় ছুরি মেরে আহত করেছে নবাব (২৭) নামের এক দূর্বৃত্ত। রবিবার (২৩ জুলাই) দুপুুর ১২টায় মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত খাজা ওই এলাকার মোঃ আতিকের ছেলে।
এদিকে, গলায় যুবকের গলায় ছোরা মারার ঘটনা জানতে পেরে জামালপুর এলাকায় ছুটে যান সাংবাদিক জুলেখা ও তার ফটোসাংবাদিক সাব্বির। এ সময় তারা জানতে পারেন ছুরি মেরে আঘাতকারী তালাইমারী পুলিশ ফাঁড়িতে আটক হয়েছে। সাথে সাথে তারা ফাঁড়িতে গিয়ে দেখেন, ছুরি দ্বারা আঘাতকারী নবাবকে ফাঁড়ির একটি জানালার সাথে হাতকড়া দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। পরে তারা ছবি তোলার জন্য এগিয়ে গেলে দূর্বৃত্ত আরিফ সাংবাদিক জুলেখা ও সাব্বিরকে হাত পা ভাঙ্গার হুমকি প্রদান করে।
সাংবাদিক জুলেখা ও সাব্বির জানায়, রবিবার সন্ধা সাড়ে ৬টায় যুবকের গলায় ছুরি মারার ঘটনা জানতে পারি। আমরা যখন তালাইমারী ফাঁড়ীতে প্রবেশ করি। তখন আসামীর পক্ষের অনেক লোকজন ফাঁড়ির ভেতরে ও বাইরে অবস্থান করছিলো। ফাঁড়িতে প্রবেশ করে দেখি জানালার গ্রিলের সাথে আঘাতকারী নবাবকে আটকানো। ঘটনার বিষয়ে জানার চেষ্টা করতেই দূর্বৃত্ত আরিফ আমাদের পরিচয় জানতে চায়। পরিচয় বলার পর সে বলে আমাদের এলাকায় সংবাদ করতে আসলে হাত পা ভেঙ্গে দেব। পরে সেখান থেকে তারা চলে আসেন।
জানতে চাইলে তালাইমারী ফাঁড়ির ইনচার্জ (আইসি) প্লাবন জানান, ফাঁড়িতে ঢুকে হুমকি! কোন ভাবেই ক্ষমা করা হবে না। তাকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com