শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

নগরীতে প্রকাশ্যে গাঁজা সেবন! বাঁধা দেয়ায় ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদককে কিলঘুষি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

শহররক্ষা বাঁধের উপর সিগারেটের ভেতর গাঁজা ঢুকিয়ে প্রকাশ্যে সেবন করছিলেন মিলন নামের এক যুবক (২৮)। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে বলে আড়ালে গিয়ে সেবন করো। এতে ক্ষুদ্ধ হয়ে অকাথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে মিলন। শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে প্রতিবাদীদের সাথে হাতাহাতি। সেই হাতাহাতি থামাতে গিয়ে জখম হয়েছেন নগরীর (২৪নং ওয়াডর্) কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান সিহাব (২৬)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মহানগীর বোয়ালিয়া থানাধিন হাদির মোড় শহর রক্ষা বাঁধের উপর এ ঘটনা ঘটে। সিহাব জানায়, সাত সকালে এলাকার মানুষ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন নিজ নিজ কর্মসংস্থানে। এ সময় গাঁজার গন্ধ অনুভব করেন কিছু স্থানীয় লোকজন। তারা দেখতে পান ওই এলাকার সধুরের ছেলে মিলন গাঁজা সেবন করছে। তাকে আড়ালে যেতে বললেই সে ক্ষুদ্ধ হয়ে অকাথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে বাঁধের উপর থাকা যুবকদের সাথে শুরু হয় হাতাহাতি।
তাদের মধ্যে শুরু হওয়া বিবাদ থামাতে ছুটে যায় সিহাব। এ সময় মিলন তাকে কিলঘুসি মেরে ছিলা ফোলা জখম করে মিলন। জানতে চাইলে, মিলন বলেন, কথাকাটাটির জেরে হাতাহাতি হয়েছে। তবে গাঁজা সেবনের বিষয়টি অস্বিকার করেন তিনি। বিষয়টি অবগত করা হয় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দীকে, তিনি বলেন, রাত পোহালেই পবিত্র মাহে রমজান শুরু। এই সময় প্রকাশ্যে গাঁজা সেবন! অভিযোগ পেলেই ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com