বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নগরীতে প্লাষ্টিক গ্রুপের হামলায় বয়স্ক নারী আহত  প্রতিবন্ধির বাড়ি ভাংচুর

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী :

রাজশাহী নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র চাপাতির আঘাতে বেজারী বেগম (৫৭) নামের এক নারী গুরুত্বর আহত হয়েছেন। এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় এ হামলা ঘটনা ঘটে। আহত বেজারী বেগম ওই এলাকার মৃত জামালের স্ত্রী।
একই সময় হামলাকারীরা রনি (৩০) নামের এক প্রতিবন্ধী ব্যক্তির বাড়ী ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নাসিব (১৮) নামের এক যুবকের উপর হামলা চালায় প্লাষ্টিক গ্রæপের প্রধান জনৈক মামুন (৩৮) সহ ৯জন। এ সময় বেজারী বেগম ওই যুবককে বাঁচাতে এগিয়ে আসলে তাকে চাপাতি দিয়ে মাথায় কোপ দেয় এবং লাঠির আঘাতে তার ঘাড়ের হাড় ভেঙ্গে দেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেকের ৮নং ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তারা আরও জানায়, নদীর কোল ঘেষে প্লাষ্টিক নামের একটি ক্লাব রয়েছে। সেই ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত হয়েছে প্লাষ্টিক গ্রæপ। তাদেরই প্রধান জনৈক মামুন। সেই ক্লাবে জুয়া খেলা থেকে শুরু করে দিন-রাত সমানে চলে মাদক সেবন ও কেনা-বেঁচা। সেখানে হাত বাড়ালেই মেলে ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেনসিডিল। এই মামুন নিজে একজন মাদক কারবারি। মাদকের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতী বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে সেই প্লাষ্টিক ক্লাবে অভিযান চালায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ। ওইদিন ১১জন জুয়াড়ীকে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। তবে মামুনের মাদক কারবার ও জুয়ার কারবার বন্ধ হয়নি এখনও বলে অভিযোগ স্থানীয়দের। আহত বেজারী বেগম জানান, হাসপাতাল থেকে চিকিৎসা শেষে থানায় মামলা করবেন। এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, খরবোনা এলাকায় মারামারি এবং বয়স্ক নারী আহতের বিষয় আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে ভ‚ক্তভোগী থানায় এসে অভিযোগ বা মামলা দিলে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com