সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ডিবি’র জালে আল আমীন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মোঃ আল আমীন (২২), নামের এক মাদক কারবারীকে যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৫ নভেম্বর) ভোরে মহানগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া গ্রামের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মোঃ আল আমীন (২২), সে মহানগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়ার মোঃ সেলিম রেজার ছেলে। রবিবার (২৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, শনিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়ায় মাদক কারবারী আল আমীন তার বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলো তার এবং বিক্রয়ের উদ্দেশ্যে বাড়িতে রেখেছিলো। এ ব্যপারে তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com