সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

নগরীর কাশিয়াডাঙ্গা থানায় চোরাই অটোরিকশা-সহ চোর গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিকশা-সহ মোঃ আশিক (২৪) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম টুলটলি পাড়া থেকে ওই চোরকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাই অটোরিকশাটি উদ্ধার হয়।
গ্রেফতার চোর মোঃ আশিক (২৪) সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্পের মোঃ রফিকুল ইসলামের ছেলে। শুক্রবার (২৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, বুধবার (২৪ এপ্রিল) অটোরিকশা চালক মোঃ রাসেল সন্ধ্যা পৌনে ৭টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে কাশিয়াডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় রাস্তার পাশে তার অটোরিকশাটি রেখে বাগানের ভিতরে যান। ফিরে এসে দেখেন তিন ব্যক্তি তাঁর অটোরিকশাটি চুরি করে নিয়ে যাচ্ছে। ওই সময় তিনি চিৎকার করে দৌঁড়ে চোরদের ধরার চেষ্টা করে ব্যার্থ হয়। এ ঘটনায় রাসেলের বাবা পাভেল মিয়া কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পর বৃহস্পতিবার দুপুর ২টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকা থেকে চোর মোঃ আশিককে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের নেতৃত্বে এসআই মোঃ আব্দুল হাকিম ও সঙ্গীয় ফোর্স। এসময় তার কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার চোর আশিক চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com