বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নগরীর চন্দ্রিমা এলাকায় ২জন মাদক কারবারী ও ৮ জন মাদকসেবী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী:
রাজশাহীর নগরীর চন্দ্রিমা এলাকা থেকে ২জন মাদক কারবারী ও ৮ জন মাদকসেবী আসামী গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিনগত রাত সাড়ে ১২টায় মহানগরীর চন্দ্রিমা থানাধীন মুশরইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৪২ পিস ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা, ১৬টি কলকি, কাটার ৩টি, কাঠের টুকরা-৩টি, গ্যাসলাইট-২টি উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারীরা হলো: মহানগরীর চন্দ্রিমা থানার মোঃ রায়হান (২৯), সে চন্দ্রিমা থানার মুশরইল (বাচ্চুর মোড়) এলাকার মোঃ কোরমান শেখের ছেলে ও মোঃ আশিক ইকবাল (৪৭), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা থানার মোঃ আলাউদ্দিনের ছেলে। গ্রেফতার মাদকসেবিরা হলো: মোঃ আঃ হান্নান (৫৬), মৃত মহসীন আলী, মোঃ ইকবাল হোসেন (২৪), পিতা-মৃত আফজাল শরীফ, মোঃ নাহিদ (২৭), পিতা-মোঃ জাবু, মোঃ নাহিদ (২১), মোঃ আঃ হান্নান, মোঃ মুশফিকুর রহমান (৪৪), মৃত কবির উদ্দিন, মেহেরচন্ডী কড়ইতলা, মোঃ সুমন আলী (৩২), সে ছোট বনগ্রাম মোঃ সুজন আলীর ছেলে, মোঃ রুবেল বিশ্বাস (৩০), সে ছোট বনগ্রাম পূর্বপাড়া, মৃত বাচ্চু বিশ্বাসের ছেলে ও আব্দুর রহমান (৫০), সে মুশরইল (বাচ্চুর মোড়) এলাকার মৃত নূর মোহাম্মদ শেখের ছেলে। বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারী) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারী ও মাদকসেবিরা বিভিন্ন এলাকা থেকে এসে চন্দ্রিমা থানাধীন মুশরইল এলাকায় একত্রিত হয়ে মাদক সেবন করে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচারণ করে অপরাধ করেছে। এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারী ও মাদক সেবিদের বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা রুজু করা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com