শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

নগরীর ছোটবনগ্রামে জমি কিনে বিপাকে বাবুল

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রাজশাহী:
রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম মৌজায় জমি কিনে বিপাকে পড়েছেন মোঃ রাকিবুল হাসান বাবুল নামের এক ব্যক্তি। জায়গা ক্রয়ের পর খারিজসহ খাজনা পরিশোধ করলেও তাকে জমির দখল বুঝিয়ে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।রাকিবুল হাসান বাবুল জানান, রাজশাহী নগরীর ছোটবনগ্রাম মৌজায়র জে.এল নং-১৩৩, আর.এস খতিয়ান নং-১৮৪, প্রস্তাবিত খতিয়ান-৬৬৯৪, আর.এস দাগ নং-৭৬২, ভিটা ০২৫০০ একর কাত ০.০২৫০ এর কাতে ০.০১৬৫ একর জায়গা ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে ছোটবনগ্রাম পূর্ব পাড়ার মৃত ওমর আলীর পুত্র মোঃ সিদ্দিকুর রহমানের নিকট থেকে ক্রয় করেন তিনি। যার মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা। যা ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহীর সদর সাব রেজিষ্টারী অফিসে বিক্রয় কবলা দলিল সম্পাদন করা হয়। জায়গা ক্রয়ের পর যথারীতি তিনি নাম খারিজ করে খাজনা পরিশোধ করেন। যার খতিয়ান নং-৮৪১৪,হোল্ডিং নং-৮৭৬৯।রাকিবুল হাসান বাবুলের অভিযোগ, তিনি নাম খারিজ করে খাজনা পরিশোধ করার পরও বিক্রেতা সিদ্দিকুর রহমান তাকে জায়গার সত্ব বুঝিয়ে না দিয়ে টালবাহানা শুরু করেন।এমনকি ওই জায়গায় গেলে সিদ্দিকুরের শরিকরা বাধা প্রদান এবং ভয়ভীতি প্রদর্শন করেন।এমতাবস্থায় তিনি জমির দখল না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com