বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:১২ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

নগরীর শাহমখদুমে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে সাংবাদিককে

নগরীর শাহমখদুমে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে সাংবাদিককে

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দ্বারা আবির শেখ (২৫) নামে এক সাংবাদিককে কুপিয়ে গুরুত্বর আহত করেছে।
রবিবার দুপুর সাড়ে ৩টায় মহানগরীর শাহমখদুম থানার আরডিএ মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত সাংবাদিক আবিরকে রক্তাক্ত অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে রামেকের ৩১ নং ওয়ার্ডে ভর্তি করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত এদিন রাত পৌনে ১০টা আহত আবিরকে অপারেশান থিয়েটার ওটি’তে চিকিৎসা চলছিলো। আহত আবিরের মা ফিরোজা বেগম জানান, আমার ছেলের হাসপাতালে চিকিৎসা শেষে অভিযুক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় মামলা দিবেন। এ ব্যপারে জানতে চাইলে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ বা মামলা দিতে আসেনি। তবে মামলা দিলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com