মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

নতুন নিয়মে ট্রেনের টিকিট ক্রয় করতে এসে প্রথম দিনে চরম ভোগান্তির অভিযোগ যাত্রীদের

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারি রোধে পিওসি (পয়েন্ট অব সেলস) মেশিনের মাধ্যমে টিকেট ক্রয় করতে প্রথমদিনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন যাত্রীরা। বুধবার বেলা ১১ টার দিকে রাজশাহী রেলওয়ে ষ্টেশনে গিয়ে যাত্রীদের সাথে কথা বলে অভিযোগ করেছেন তারা। তবে প্রথমে নতুন নিয়ম বুঝতে সমস্যা বা জানতে না পারলেও টিকিট কালোবাজারি রুখতে এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। টিকিট নিতে আসা এক নারী যাত্রী বলেন, জাতীয় পত্রদিয়ে নিজের টিকেট নিজেই ক্রয় করতে হবে এটা আমাদের জানাছিলো না। টিকিট নিতে এসে কাউন্টারে আসলে তারা বিষয়টি জানালে বাইরের একটি কম্পিউটারের দোকানে গিয়ে রেজিষ্ট্রেশন করে কাগজ নিয়ে এসে কাউন্টারে দাঁড়িয়ে আছি। যাত্রীরা বলেন, নতুন পদ্ধতিতে টিকিটের জন্য অনলাইনে প্রবেশে করে সব প্রসেস সম্পন্ন করা হয়েছে । প্রায় ২ ঘন্টা হয়ে গেলেও ফিরতি কোন এসএমএস আসেনি। ফলে আমার জন্য এটি দূর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রেলস্টেশনের বিভিন্ন প্রান্তে যাওয়া যাত্রীদের সাথে কথা হলে তারা জানান, নতুন নিয়মে জাতীয় পরিচয় পত্র দিয়ে টিকিট ক্রয়ের বিষয়টি আমাদের আগে থেকে কারো জানা ছিলো না। আমরা এখানে এসে জানতে পেরে নিজেরা চেষ্টা করছি টিকিট ক্রয়ে। তবে টিকিট পেতে বিলম্ব হচ্ছে। যাত্রীরা আরো জানান, হঠাৎ এই পদ্ধতি চালু হওয়াতে আমরা সমস্যায় পড়েছে । এজন্য আগে থেকে প্রচার-প্রচারণা চালাতে সকলের জন্যই ভালো হতো বলে জানান। রেলষ্ট্রেশনের ম্যানেজার আব্দুল করিম বলেন, এটি নতুন পদ্ধতি না আগে থেকেই চালু আছে। তবে কাউন্টারে আজ থেকে কার্যক্রর করা হচ্ছে। তিনি আরো বলেন, অনলাইনের রেলের পরিসেবায় ঢুকে যাত্রীরা নিজের এনআইডি দিয়ে টিকের ক্রয় করতে পারবে। অন্যকেউ টিকেট কাটার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com