রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

নবাব আলী ফকিরের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও লালন সঙ্গীত অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মজিবুল হক লাজুক, পাবনা:

গত শুক্রবার পাবনার আটঘরিয়ায় নবাব আলী ফকিরের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও লালন সঙ্গীতের আয়োজন করা হয় । এ উপলক্ষে পাবনা জেলা ফকির ও বাউল শিল্পী সংস্থার সভাপতি আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খায়রুজ্জামান টুটুল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোঃ জীবন আলী খন্দকার। এ অনুষ্ঠানে আরো অনেক গণ্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন । এই সঙ্গীত অনুষ্ঠানে গান পরিবেশন করেন পাবনা জেলা ফকির ও বাউল শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মজিবুল হক লাজুক । তিনি মায়ের একধান দুধের দাম গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। নবাব আলী ফকিরের প্রতি বছর এই অনুষ্ঠানে হাজার হাজার শিল্পী ও ভক্তবৃন্দ উপস্থিত হয়েছিলেন। সন্ধা থেকে আটঘরিয়া খিদিরপুর গ্রামের পাশে নবাব আলী ফকিরের মাঝারে ব্যাপক মা বোনদের উপস্থিতি চোখের পড়ার মতো ছিলো। এই অনুষ্ঠানকে ঘিরে পাবনা জেলা ফকির ও বাউল শিল্পী সংস্থার সভাপতি আবুল হোসেন বক্তব্যে বলেন আমাদের আর গান গাইতে কোন ভয় নেই। প্রধানমন্ত্রী সাংস্কেতিক মন্ত্রণালয়ের মাধ্যেমে আমাদের শরীয়াতি মারফতি , নবুউত , বেলায়েত , আদম শয়তানের উপর পালাগান সহ সকল গান গাওয়ার জন্য আর কোন বাধা থাকবেনা। ফকির ও সাধুরা সাচ্ছন্দে গান গাইতে পারবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালন অনুরাগী শিল্পী মোঃ আসলাম আলী , লালন শিল্পী অনু বিশ্বাস ও স্মৃতি খাতুন সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com